ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৮

২৪ ঘণ্টাব্যাপী পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীতে ৪৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (২২ জুন) সকাল ৬টা থেকে বুধবার (২৩ জুন) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫ হাজার ৪৫৫ পিস ইয়াবা, ৩৯৭ গ্রাম হেরোইন, তিন কেজি ৮৩০ গ্রাম গাঁজা, ১৯৮ বোতল ফেনসিডিল ও সাত লিটার দেশি মদ জব্দ করা হয়।


গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৩৯টি মামলা দায়ের করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন এডিসি ইফতেখায়রুল ইসলাম।

ads
ads
ads

Our Facebook Page

↑